ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন, ঢাকা শহরে অপরাধ করে কেউ পার পাবে না।
অমর একুশে ফেব্র"য়ারি পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ দিন কোন ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
শনিবার দুপুর সাড়ে ১২টায় তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একুশে ফেব্র"য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনসাধারনের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি অবহিত করেন।
তিনি বলেন, "পুলিশ যেহেতু আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত তাই আমরা আত্মতুষ্টিতে থাকি না।"
বর্তমানে দেশে এসএসসি পরীক্ষা চলছে। তাই খেলার আনন্দ করতে গিয়ে জোড়ে বাদ্যযন্ত্র না বাজানোর পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
টিকেট না থাকলে খেলা চলার সময় ষ্টেডিয়ামের আশপাশে ঘোরাফেরা না করারও পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৯১০ ঘ.
bdnews24