২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

লালমনিরহাটে একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ আটক দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

লালমনিরহাট, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ আটক দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন- লিয়াকত আলী (৪০) ও শেখ ফরিদ (৩০)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিস্তা সেতুর তল্লাশি চৌকিতে ঢাকাগামী একটি নৈশকোচে ওই দুজনকে গাজাসহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজার রহমান সাংবাদিকদের বলেন, এক কেজি গাঁজা দুজনের পায়ে বাঁধা ছিলো। তাদের আটকের পর নির্বাহী হাকিম মোহাম্মদ শরীফুল আলম এসে ভাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেন। পুলিশ কর্মকর্তা আজিজার বলেন, দুজনকেই দু'বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত লিয়াকত ও ফরিদের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাড়াইপাড়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.