গাজীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তরা এক তরুণকে কুপিয়ে খুন করেছে।
নিহত আশিকুর রহমান (২৫) পুলিশ ও র্যাবের সোর্স বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এরশাদ নগরের একটি রিকশা গ্যারেজে তাকে কোপায় দুর্বৃত্তরা। রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের স্ত্রী রুমা আক্তার সাংবাদিকদের বলেন, একটি রিকশা গ্যারেজে বসেছিলেন আশিক। হঠাৎ কয়েকজন যুবক আশিকের মাথা ও শরীরের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ৯টা ৫০মিনিটে তার মৃত্যু হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক আ. মান্নান বলেন, স্থানীয় বখাটে মানিক ও তার সঙ্গীরা ওই ঘটনা ঘটিয়েছে। আশিক পুলিশের কাছে মানিকের বিভিন্ন অপকর্মের তথ্য ফাঁস করে দিতে পারে বলে আশিককে খুন করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24