নওগাঁ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের দালাল হিসেবে কথিত একটি তালিকায় নওগাঁর সাত মুক্তিযোদ্ধার নাম থাকায় এর প্রতিবাদ জানিয়েছেন তারা।
শুক্রবার আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে এই মুক্তিযোদ্ধারা বলেন, তারা মুক্তিযোদ্ধা হিসেবে তারা গেজেটভুক্ত এবং রাষ্ট্রীয় সুবিধা পেয়ে আসছেন।
গত ১৫ ফেব্র"য়ারি একটি জাতীয় দৈনিকে ৫৫৫ জন দালালের কথিত তালিকাটি প্রকাশ করা হয়। ওই তালিকায় সাত মুক্তিযোদ্ধার নামও ছাপা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় কারাগারসহ ২৩টি কারাগার কর্তৃপক্ষের দেওয়া এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধের পর যারা দালাল আইনে কারাগারে ছিলেন, তাদের নাম রয়েছে এই তালিকায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া শেখ আনিছুর রহমান বুলু।
ওই তালিকায় তার নামও রয়েছে।
আনিছুর রহমান বলেন, ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তারা সাতজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। সামাজিকভাবে হেয় করার জন্য ওই সংবাদ পরিবেশন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে এই সাতজনের নাম ও গেজেট নম্বর সাংবাদিকদের দেন তারা। এদের মধ্যে একজন মারা গেছেন।
এরা হলেন- আত্রাই উপজেলার জাতআমরুল গ্রামের আমির উদ্দিন শাহ'র ছেলে এস এম জামসেদুর রহমান। মুক্তিযুদ্ধের পর প্রকাশিত মুক্তিবার্তায় দেওয়া মুক্তিযোদ্ধা তালিকায় তিনি ০৩০৫০২০১৫৫ নম্বরভুক্ত। তার গেজেট নম্বর-১৭৫৭, মুক্তিযোদ্ধা ভোটার তালিকা নম্বর- ৬৩/আত্রাই।
আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মো. আফছার উদ্দিন শেখের ছেলে আনিছুর রহমান বুলু। তার মুক্তিবার্তা নম্বর- ০৩০৫০২০১০৩, গেজেট নম্বর-১৮৫৬, চূড়ান্ত মুক্তিযোদ্ধা ভোটার তালিকা নম্বর- ১১/আত্রাই।
আত্রাই উপজেলার দীঘিরপাড় গ্রামের ইকিমুদ্দিন মণ্ডলের ছেলে ইব্রাহীম মণ্ডল। মুক্তিবার্তা নম্বর- ০৩০৫০২০০২৪, গেজেট নম্বর-১৯০৬, চূড়ান্ত মুক্তিযোদ্ধা ভোটার তালিকা নম্বর- ৮৯/আত্রাই।
আত্রাই উপজেলার দীঘিরপাড় গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আব্বাস আলী। মুক্তিবার্তা নম্বর- ০৩০৫০২০০২৩, গেজেট নম্বর-১৮০৩, চূড়ান্ত মুক্তিযোদ্ধা ভোটার তালিকা নম্বর- ৮৮/আত্রাই।
আত্রাই উপজেলার দীঘিরপাড় গ্রামের জসমত আলী মণ্ডলের ছেলে চাঁন মিয়া। মুক্তিবার্তা নম্বর- ০৩০৫০২০০২১, গেজেট নম্বর-১৯০২, চূড়ান্ত মুক্তিযোদ্ধা ভোটার তালিকা নম্বর- ৮৬/আত্রাই।
আত্রাই উপজেলার নগেন্দ্রনগর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী। মুক্তিবার্তা নম্বর- ০৩০৫০২০০১৪, গেজেট নম্বর-১৮৯৭, চূড়ান্ত মুক্তিযোদ্ধা ভোটার তালিকা নম্বর- ৮৩/আত্রাই।
মনিয়ারী গ্রামের জান মহাম্মদের ছেলে মৃত আব্দুর রহমান। মুক্তিবার্তা নম্বর- ০৩০৫০২০০১৫, গেজেট নম্বর-১৭৯৮।
আনিছুর রহমান আরো বলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছেন। সংশ্লি
bdnews24