গাজীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর থেকে দুটি চোরাই মটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
আটককৃতরা হলেন- ধামরাইর চৌহাটা চকপাড়া গ্রামের মো. সাদ্দাম হোসেন (১৮), টাঙ্গাইলের মির্জাপুর এলাকার কহেলা গ্রামের রুবেল খাঁন (২৯) ও একই গ্রামের অলিপ খাঁন (২৬)।
র্যাব-১ এর কর্মকর্তা মো. মিলু মিয়া বিশ্বাস সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের ধানতারা ও টাঙ্গাইলের কহেলা গ্রামে অভিযান চালানো হয়।
প্রথমে রাত ৯টার দিকে ধানতারা গ্রাম থেকে ডিসকভারি ব্র্যান্ডের একটি চোরাই মটরসাইকেলসহ সাদ্দামকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী রাত পৌনে ৩টার দিকে কহেলা থেকে রুবেল ও অলিপকে আটক করা হয়। উদ্ধার করা হয় হিরো ব্র্যান্ডের আরেকটি চোরাই মটরসাইকেল।
র্যাব কর্মকর্তা জানান, মো. জিন্নাহ নামের এক ব্যক্তি এই চক্রের মূল হোতা বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন।
জিন্নাহকে এখনো আটক করা সম্ভব হয়নি।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24