২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চরমপন্থী' নেতাকে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

পাবনা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আটঘরিয়া উপজেলায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, লাশটি 'চরমপন্থী' সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের আঞ্চলিক নেতা হযরত আলীর (৩২)। শুক্রবার সকালে আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের চাঁন্দাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। হযরত আলী ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে আটঘরিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি হযরত আলীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায় শুক্রবার সকাল ৭টার দিকে চাঁন্দাই মোড়ে হযরত আলীর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আটঘরিয়া থানা ওসি কাজী হানিফুল ইসলাম সাংবাদিকদের জানান, হযরত আলীর মাথা, পিঠ ও বুকে গুলিসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আটঘরিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ওসি জানান, তারা ধারণা করছেন 'চরমপন্থী' সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হযরত আলীকে হত্যা করেছে। দুপুরে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.