২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডাকাতির চেষ্টা, নৈশ প্রহরী গুলিবিদ্ধ

সাভারে একটি বাড়িতে ডাকাতের গুলিতে এক নৈশ প্রহরী আহত হয়েছেন। তবে ডাকাতরা কিছু নিয়ে যেতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সাভার, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি বাড়িতে ডাকাতের গুলিতে এক নৈশ প্রহরী আহত হয়েছেন। তবে ডাকাতরা কিছু নিয়ে যেতে পারেনি। আশঙ্কাজনক অবস্থায় আফসার উদ্দিন নামের ওই প্রহরীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় ফ্যামিলি ওয়াটার ফুড অ্যান্ড বেভারেজের মালিক সাইফুল আলমের বাড়িতে এ ডাকাতির চেষ্টা হয়। সাইফুল আলমের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ১০/১২ জন ডাকাত বাড়ির গেইটের তালা কেটে ভিতরে ঢোকে। পরে দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা চালায়। ওই সময় নৈশ্য প্রহরীরা ডাকাত বলে চিৎকার শুরু করলে একজন ডাকাত আফসারকে গুলি করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে মাইক্রোবাসে করে ডাকাতরা পালিয়ে যায়। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.