২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবা বড়ি বিক্রির সময় গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় ইয়াবা বড়ি বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় ইয়াবা বড়ি বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ফখরুল ইসলাম (২৮) ও সরোয়ার কামাল (২৪)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সিনেমা প্যালেস এলাকায় ইয়াবা বড়ি বিক্রির সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বড়ির ক্রেতা মো. আক্কাস পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বড়িগুলো তারা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে আসে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৮২৩ ঘ.