২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৫ সহকারী সচিবের পদোন্নতি

প্রশাসনের ৯৫ জন সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারি সচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ৯৫ জন সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারি সচিব করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা ২৪তম বিসিএস-এর মাধ্যমে জনপ্রশাসনে নিয়োগ পান। সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পদোন্নতির এ তালিকায় আরো চারজন সহকারী সচিবের নাম রয়েছে। শিক্ষা ছুটিতে থাকায় তাদের পদোন্নতির আদেশ কার্যকর হয়নি। ছুটি শেষে কাজে যোগ দেওয়ার সময় তাদের এ পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতির আদেশে বলা হয়েছে, ইতোমধ্যে সিনিয়র সহকারী সচিবের পদে দায়িত্বরত কর্মকর্তাদের পূর্বপদে বহাল রাখা হয়েছে। তারা নিজ নিজ কর্তৃপক্ষের কাছে তাদের যোগদানপত্র জমা দেবেন। সহকারি সচিব থেকে সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্ন পদে পদায়ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৬৪৫ ঘ.