২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: রাজশাহীতে সাড়ে ৮ হাজার মুরগি নিধন

বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা ঘোষপাড়া এলাকায় একটি খামারের ৮ হাজার ৬০০ মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা ঘোষপাড়া এলাকায় একটি খামারের ৮ হাজার ৬০০ মুরগি নিধন করা হয়েছে। বুধবার রাতে 'শাহী পোল্ট্রি ফার্ম' এর সব মুরগি মেরে ফেলার পর মাটিতে পুঁতে ফেলা হয়। সম্প্রতি ওই খামারের কয়েকটি মুরগি মারা যায়। এরপর নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান। খামারের মালিক আবুল কাশেম বলেন, কয়েক দিন আগে মুরগি মারা যাওয়া শুরু হলে তিনি প্রাণীসম্পদ কর্মকর্তাদের খবর দেন। সোমবার আক্রান্ত খামার পরিদর্শন করে প্রাণীসম্পদ কর্মকর্তারা এবং নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল বলেন, অন্য খামারেও যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বছর রাজশাহীতে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা এটাই প্রথম বলে কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৪৫ ঘ.