ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর বন্ধ করে দেওয়া একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার রাতে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাত ১০টায় হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের নবম তলার একটি কক্ষের সামনে থেকে আব্দুল গণির (২৪) মৃতদেহ উদ্ধার করা হয়। গণি ওই হোটেলে রুমবয়ের কাজ করতেন।
অসামাজিক কার্যকলাপের অভিযোগে সোমবার হোটেলটি বন্ধ করে দেন রাজধানীর এক নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. ওমর ফারুক বলেন, "রাতে আব্দুল গণির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।"
নিহতের চাচাতো ভাই বিল
bdnews24