২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার: ৩ অভিযোগের নিষ্পত্তি

তথ্য অধিকার আইনে মঙ্গলবার তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার আইনে মঙ্গলবার তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। তথ্য কমিশন প্রতিষ্ঠা ও তথ্য অধিকার আইন-২০০৯ জারির পর এটাই প্রথম শুনানি হলো। এক তথ্য বিবরণীতে বলা হয়, আমলে নেওয়া ২৩টি অভিযোগের মধ্যে মঙ্গলবার ছয়টি অভিযোগের শুনানির মাধ্যমে তিনটি নিষ্পত্তি করা হয়। শুনানি গ্রহণ করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এবং তথ্য কমিশনার এম এ তাহের ও সাদেকা হালিম। তথ্য অধিকার আইনের আওতায় বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা না পাওয়ায় যারা আপিল করেছেন এবং এরপরও তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করেছেন সেগুলোর শুনানি গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। পরবর্তী শুনানি হবে আগামি ২৩ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১১২ ঘ.