চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বড় জাহাজের ধাক্কায় দুটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের (এমএমডি) পক্ষ থেকে এ কমিটি করা হয়।
এমএমডি'র প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
কমিটির আহবায়ক করা হয়েছে এমএমডি'র জাহাজ প্রকৌশলী সিরাজুল ইসলামকে।
কমিটির অপর সদস্য হলেন নাবিক কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক জসিম উদ্দিন পাটোয়ারী।
সোমবার রাত দেড়টার দিকে কুতুবদিয়া লাইট হাউজ থেকে ১০ দশমিক ৬৫ নটিক্যাল মাইল দূরে 'এমভি রামছির' নামের একটি বড় জাহাজের ধাক্কায় ডুবে যায় সিমেন্ট ক্লিংকারবাহী লাইটারেজ এমভি টিটু-২১ ও এমভি টিটু-২২।
ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় আরেক লাইটারেজ এমভি টিটু- ১৬।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তিন জাহাজের ৭ নাবিক।
ক্ষতিগ্রস্ত জাহাজ তিনটির মালিক আবুল খায়ের গ্র"প। তাদের স্থানীয় শিপিং এজেন্ট লিটমন্ড শিপিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২০ ঘ.
bdnews24