২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত উপসচিব ড. মোহাম্মদ আবুল হাসানকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের একান্ত সচিব এবং পদায়নের জন্য ন্যস্ত উপসচিব মোহাম্মদ মনজুরুল ইসলামকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। সেনা কর্মকর্তা কর্নেল ব্রান বঙ্কিম হালদার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের অধ্যাপক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (পদার্থ বিদ্যা) ড. জয়নুল আবেদীনকে প্রেষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিয়োগ করা হয়। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন ভূঁঞাকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপ-পরিচালক ও মোহাম্মদ জাহিরুল ইসলামকে এনজিও বিষয়ক ব্যুরোর এসাইনমেন্ট অফিসার নিয়োগ করা হয়। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব এসএম রেজাউল করিমকে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৮ ঘ.