কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেলানী হত্যার মতো আর কোনো ঘটনা ঘটবে না বলে প্রতিশ্র"তি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কুচবিহার ১৮১ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মানিন্দ্র শিং এ প্রতিশ্র"তি দেন।
বৈঠকে বিজিবি'র নেতৃত্ব দেন কুড়িগ্রাম ২৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার।
আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে ফেলানী হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী উল্লেখ করে নিন্দা জানানো হলে বিএসএফ কমান্ডেন্ট এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্র"তি দেন।"
গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারে আটকেপড়া বাংলাদেশি কিশোরী ফেলানীকে (১৪) গুলি করে হত্যা করে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানরা।
রাজ্জাক আরো বলেন, বৈঠকে সীমান্ত আইন লঙ্ঘন করে নির্মাণ কাজ, মিলিটারি ওয়াল নির্মাণ, চোরাচালান প্রতিরোধ, মানব ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং উভয়পক্ষের মধ্যে আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24