২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের কারণে গৃহবধূ হত্যার অভিযোগ

যৌতুক না পেয়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার বৌলগ্রামে নিহত কোহিনুর বেগম (২৫) দুই সন্তানের জননী। ঘটনার পর থেকে কোহিনুরের স্বামী মাহাবুর রহমান, তাদের দুই মেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে গেছে। নিহতের বোন খোদেজা বেগম বলেন, রাজৈরের বৌলগ্রামের মৃত্যুফেলা শেখের ছেলে মাহাবুর রহমানের সঙ্গে প্রায়ই যৌতুক নিয়ে কোহিনুরের ঝগড়া হতো। স্বামী, শাশুড়ি, ননদ ও দেবর মিলে কোহিনুরকে মারধর করত। সোমবার রাত ১২টার দিকে কোহিনুরের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাহাবুর ও মজিবর প্রচণ্ডভাবে মারধর করলে কোহিনুর বেগম মারা যান। এরপর তার লাশ ঘরের ভিতর ঝুলিয়ে রাখে। খোদেজা বেগম বলেন, "আমার বোনকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।" রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বলেন, কোহিনুরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০২ ঘ.