২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশের পিটুনিতে' তরুণের মৃত্যু

পাবনার ফরিদপুর উপজেলায় সোমবার পুলিশ হেফাজতে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 06:39 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

পাবনা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলায় সোমবার পুলিশ হেফাজতে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা। নিহত হাসান আলী মোল্লা (৩০) উপজেলার আরকান্দি গ্রামের আফসার মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া জেলার ভেড়ামরা উপজেলার খোজদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সেজানকে (৫) অপহরণের অভিযোগে পুলিশ সোমবার হাসান আলীকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ তাকে প্রচণ্ড মারধর করলে হাসান অচেতন হয়ে পড়েন। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা জানন, তার মৃত্যু হয়েছে। হাসানের বাবা আফসার মোল্লা সাংবাদিকদের বলেন, পুলিশ তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। অথচ আত