২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মঙ্গলবার থেকে এসএমই মেলা

চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এসএমই মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এসএমই মেলা। সকাল ১০ টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির সংবাদ সম্মেলনে জানান, মূলত ব্যাংক কর্মকর্তা, কর্মচারী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বাবসায়ীরা বিশেষ করে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে এই ঋণ পেতে সচেতনতা সৃষ্টির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এসময় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহাব্যাবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ বিভিন্ন ব্যাংক ও ফিন্যান্সিং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ২৯টি ব্যাংক ও ৩ টি ফাইন্যান্সিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ বছরের জুন মাসের মধ্যে দেশের আরো ৬টি বিভাগেও পর্যায়ক্রমে এ মেলা আয়োজন করা হবে বলে জানান এমএমই ফাউন্ডেশনের এজিএম এস এম নূরুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২২৭ ঘ.