ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্যের জন্য গত বছরের মতো এবারো ৪০৬ দশমিক ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভিজিএফ (ভালনারেবল গ্র"প ফিডিং) কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা দেওয়া হবে। আগামী মে থেকে জুন পর্যন্ত জেলেদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
গত রোববার খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়।
মন্ত্রীর দপ্তর থেকে সোমবার এ তথ্য জানা যায়।
এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর কাপ্তাই হ্রদের জেলেদের জন্য খাদ্য সহায়তা দেওয়া শুরু করে সরকার। এর ফলে শুধু কাপ্তাই হ্রদের মাছ বিক্রি এবং রাজস্ব থেকে মৎস্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) লাভজনক করা সম্ভব হয়েছে।
তিনি জানান, সরকার কাপ্তাই হ্রদসহ বিভিন্ন নদীতে মাছের উৎপাদন বাড়াতে বছরের একটি নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকার দরিদ্রবান্ধব সরকার। তাই জেলেদের বিকল্প কর্মসংস্থানের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ এলাকার জেলেদের দুই মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।
বরাদ্দপত্রে বলা হয়, এ বছর মোট ১০ হাজার ১৫৭ জন জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। তারা মাসিক ২০ কেজি করে দুইমাস এ সহায়তা পাবেন। এজন্য মোট ৪০৬ দশমিক ২৮ মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএফডিসি কাপ্তাই কেন্দ্রের ব্যবস্থাপক জাহিরুল আলিম জানান, সরকার ২০১০ সালের ১০ মে থেকে ১০ অগাস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। ওই সময় দুই হাজার ৫০৮ জন জেলের পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ বছর জেলেরা খাদ্য সহায়তা আরো বাড়ানোর দাবি জানায়।
স্থানীয় জেলে শাহাবুদ্দিন ও সন্তোষ স
bdnews24