২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুই 'অপহরণকারী' আটক

জেলা শহরের বাউন্ডারি রোড থেকে অপহরণকারী সন্দেহে রোববার রাতে দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বাউন্ডারি রোড থেকে অপহরণকারী সন্দেহে রোববার রাতে দুইজনকে আটক করেছে র‌্যাব। আটক অমল দাস ও শাহজাহানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে র‌্যাব জানায়। র‌্যাব-৯ এর ময়মনসিংহের কমান্ডার মেজর জাভেদ সাংবাদিকদের বলেন, রোববার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ মোস্তাইন নামের এক ব্যক্তিকে অপহরণ করে অমল ও শাহজাহান। এরপর তারা মোস্তাইনের পরিবারের কাছে আরো ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা দেওয়ার কথা বলে ফাঁদ পেতে তদের আটক এবং মোস্তাইনকে উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তাবলেন, আটক এ দু'জন চিহ্নিত অপহরণকারী। অনেকদিন ধরে তারা অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৮ ঘ.