২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের প্রতিবাদে মানিকগঞ্জে বাস ধর্মঘট

বাস ভাংচুরের জের ধরে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাংচুরের জের ধরে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় জেলা সদরের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকালে নিলুয়া এলাকায় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী রাজিয়া (১০) বাসের চাপায় নিহত হয়। এর জের ধরে স্থানীয় জনতা সোমবার ভোরে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে কয়েকটি বাসে ভাংচুর চালায়। এছাড়া বাস হেলপার মো. লেবুকে আটক করে রোববার রাতে পুলিশে দেয় জনতা। মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রীবাহী চারটি বাস ভাংচুরের প্রতিবাদে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছে।" দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮১১ ঘ.