ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা পরিষদ আইন-২০১১ চূড়ান্ত হওয়ার পরই জেলা পরিষদ গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার সংসদের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার তথা জেলা পরিষদগুলো সক্রিয় করার লক্ষ্যে জেলা পরিষদ আইন-২০০০ সংশোধন করে খসড়া আইন প্রণয়ন করা হয়েছে। খসড়া আইন চূড়ান্ত করার কাজ চলছে।
মন্ত্রী বলেন, "জেলা পরিষদ গঠনের উদ্যোগ সরকার জরুরি ভিত্তিতে নেবে। জেলা পরিষদ আইন-২০১১ চূড়ান্ত হওয়ার পর আইন অনুযায়ী জেলা পরিষদ গঠন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/পিডি/১৮০৬ ঘ.
bdnews24