২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় কৃষি ব্যাংকের আটক দুই কর্মকর্তা বরখাস্ত

নেত্রকোনা কৃষি ব্যাংক থেকে ৩০ লাখ টাকা 'উধাও' হওয়ার ঘটনায় আটক দুই ব্যাংক কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা কৃষি ব্যাংক থেকে ৩০ লাখ টাকা 'উধাও' হওয়ার ঘটনায় আটক দুই ব্যাংক কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এরা হলেন- ব্যাংকের বার্তা বাহক প্রদীপ চন্দ্র সরকার ও ক্যাশিয়ার রতীশ চন্দ্র মজুমদার। ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।" রোববার কৃষি ব্যাংকের ৩০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্যাগে ভরে সংরক্ষিত ক্যাশ কাউন্টারে রাখেন ওই দুই জন। পরে সেই টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। রবিউল আলম জানান, এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটক রতীশ ও প্রদীপকে সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।" দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে ইসলামী ব্যাংকের নেত্রকোনা শাখার কাউন্টার থেকেও ৫০ হাজার টাকা 'উধাও' হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮০৩ ঘ.