২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর দণ্ড

গোপালগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- মাগুরার নাজমুল (৩০), মো. সুবেল এবং পটুয়াখালীর মিজানুর রহমান (২৮)। র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) এসএম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্রেতা সেজে র‌্যাব গোপীনাথপুর কারিতাস অফিসের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫১ ঘ.