২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ডাকাতের গুলিতে নিহত এক

রামুতে ডাকাতের গুলিতে শাহজাহান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে ডাকাতের গুলিতে শাহজাহান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। শাহজাহান রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া জানান, সোমবার ভোরে ডাকাতরা ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার মোস্তাক আহমদ সওদাগরের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। ডাকাত বাড়িতে ঢুকতে না পেরে 'আগুন' 'আগুন' বলে চিৎকার করে। এসময় শাহজাহান বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের দিকে টর্চ লাইটের আলো জ্বালালে তাকে গুলি করা হয় বলে জানান তিনি। গুলিবিদ্ধ শাহজাহানকে কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, শাহজাহানের নিকটাত্মীয়রা মামলা করতে চাচ্ছেন না। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। মোস্তাক আহমদ সওদাগর জানান, ডাকাতরা বাড়ি থেকে ৬০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ নিয়ে গেছে। সকালে রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উখিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭২৮ ঘ.