২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাস্থানগড়ে পুরাকীর্তি নষ্টকারীদের গ্রেপ্তারের আদেশ

মহাস্থানগড়ের পুরাকীর্তি নষ্ট করার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগে মামলা করার জন্য বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাস্থানগড়ের পুরাকীর্তি নষ্ট করার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগে মামলা করার জন্য বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে মহাস্থানগড়ে পুলিশ মোতায়েন রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেয় আদালত। অপর এক নির্দেশে আদালত বগুড়ার জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান, জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবিরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। তবে মাজার কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনকে মঙ্গলবার আবারো আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দেওয়া এক আদেশে তারা তিনজন সোমবার আদালতে হাজির হন। তিনজনের হলফনামা মঙ্গলবার আদালতে দাখিলেরও আদেশ দেওয়া হয়। শুনানিকালে আদালত জানায়, আবার কেউ এই পুরাকীর্তি নষ্ট করতে এলে তাকে যেন গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে অপরাধী ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন নমনীয়তার কোনো সুযোগ নেই বলেও আদালত অভিমতে জানায়। আদালত আরো বলেছে, "আমাদের সভ্যতার ইতিহাস মিসরীয় সভ্যতা, রোমান সভ্যতার চেয়েও পুরনো। যে কোনো মূল্যে সভ্যতার ধারক এসব পুরাকীর্তিকে রক্ষা করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/কেএমএস/এমএসবি/২০০৮ ঘ.