ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতি ২ হাজার ৭৮৫ জন মানুষের জন্য নিবন্ধনকৃত এমবিবিএস চিকিৎসক রয়েছেন মাত্র একজন।
স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়ে বলেন, "জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।"
একই সঙ্গে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের রাজধানীমুখী প্রবনতা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহ্রিয়ার আলমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি হিসাবে দেশের প্রতি ২ হাজার ৭৮৫ জন মানুষের জন্য একজন করে ডাক্তার রয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) হিসাবে দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ৫৩ হাজার ৮২ জন বলেও জানান মন্ত্রী।
এর মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তারের সংখ্যা ১৫ হাজার ৬৬৬ জন। আর নার্স আছেন ১৫ হাজার ৮৬ জন।
বাংলাদেশ নার্সিং কাউন্সিলের হিসাব অনুযায়ী, দেশে ডিপ্লোমাধারী নিবন্ধিত নার্সের সংখ্যা ২৬ হাজার ৪০০ জন।
পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কাজে যোগ দেওয়ার পর ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করায় এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।"
সরকারি ডাক্তারদের রাজধানীসহ বিভাগীয় শহরমুখী হওয়ার প্রবণতা বন্ধের জন্য স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখায় একটি 'মনিটরিং সেল' খোলা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
তিনি বলেন, মোবাইল ফোন, ওয়েব ক্যাম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি ও রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ওই সেল কাজ করছে। কোনো চিকিৎসকের অনুপস্থিতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা পর্যাপ্ত নয়। বর্তমানে কেবিনসহ শয্যা রয়েছে ৪১৪টি। এ হাসপাতালে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে স
bdnews24