২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পূর্ণ করল পূর্বকোণ

চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের ২৫ বছর পূর্তিতে রোববার প্রীতি সম্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের ২৫ বছর পূর্তিতে রোববার প্রীতি সম্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে চট্টগ্রামের পেশাজীবী, রাজনীতিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী অতিথিদের সঙ্গে নিয়ে ২৫ বছর পূর্তির কেক কাটেন। উপস্থিত ছিলেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও নির্বহী সম্পাদক ম. রমিজ উদ্দিন চৌধুরী। অতিথিদের মধ্যে ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, দক্ষিণ জেলা বিএনপি সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাংসদ মইনুদ্দিন খান বাদল, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। মেয়র মনজুর আলম দীর্ঘদিনের জাতীয়মানের ঐতিহ্যবাহী এ পত্রিকা অবহেলিত বাণিজ্যিক রাজধানীর উন্নয়নের জন্য অতীতের মতো ভবিষ্যতেও বলিষ্ঠ ভূমিকা রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্য অতিথিরা তাদের বক্তব্যে সুন্দর সমাজ বিনির্মাণে এ দৈনিক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়। এখন থেকে যযয.ৃিহসহতড়জপনগতগসড.সডট ঠিকানায় দৈনিক পূর্বকোণ ওয়েবসাইটে দেখা যাবে বলে আয়োজকরা জানান। চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রয়াত দেশ বরেণ্য শিল্পী জুটি শ্যামসুন্দর বৈঞ্চব ও শেফালী ঘোষের একটি গানের সিডির মোড়কও উন্মোচন করা হয়। গীতিকার ও সুরকার আবদুল গফুর হালী এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন ও সুবীর নন্দী। গত ১০ ফেব্র"য়ারি দৈনিক পূর্বকোণ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হয়। এটি চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক। ১৯৮৬ সালে প্রয়াত ইউসুফ চৌধুরী এই পত্রিকা প্রতিষ্ঠা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/২২৫৬ ঘ.