২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগ

নারায়ণগাঞ্জে একটি কারখানায় কয়েক কোটি টাকা বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন থাকলেও অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগাঞ্জে একটি কারখানায় কয়েক কোটি টাকা বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন থাকলেও অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রোববার কারখানাটির গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুরের 'ইম্পেরিয়াল ডাইং এন্ড হোসিয়ারি' নামের এ কারখানার প্রায় পৌনে ছয় কোটি টাকা বকেয়া থাকার কারণে আগে অস্থায়ীভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুল ওয়াহাব মিয়া বলেন, পাঁচ কোটি ৬৬ লাখ টাকা বকেয়া থাকায় কর্তৃপক্ষ গত ২৫ জানুয়ারি ইম্পেরিয়াল ডাইং এন্ড হোসিয়ারি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে। একইসঙ্গে কারখানার মালিক মজিবুর রহমানের বিরুদ্ধে মামলাও দায়ের করে। গোপন সংবাদ পেয়ে রোববার দুপুরে তিতাস গ্যাসের একটি দল ওই কারখানায় তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে ২ ইঞ্চি ব্যাসের পাইপে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.