২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষার প্রসারে সরকার কাজ করছে'

শিক্ষাখাতকে দুর্নীতিমুক্ত করে গ্রামীণ পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির দোরগোড়ায় নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষাখাতকে দুর্নীতিমুক্ত করে গ্রামীণ পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির দোরগোড়ায় নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষিত করে গড়ে তোলতে সরকার সবার জন্য বিনামূল্যে বই, সহায়ক খাবার ও উপবৃত্তির ব্যবস্থা করেছে। এছাড়া প্রাথমিকে ঝরে পড়া রোধেও সরকার নানা পদক্ষেপ নিয়েছে। রোববার দুুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ১৯৯০ সালের ১৪ ফেব্র"য়ারি এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে থাকলেও বর্তমানে গৃহীত বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। এজন্য নতুন প্রজন্মকে আরো বেশি পরিশ্রমী হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান তিনি। নাহিদ বলেন, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণীর মানুষের চাহিদা উপলব্ধি করে সবার মতামতের ভিত্তিতে একটি আধুনিক যুগপোযোগী শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইমরান আহমদ ও হাফিজ আহমদ মজুমদার। পরে মন্ত্রী শিক্ষা আড্ডা পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. সদরুদ্দিন আহমদ চৌধুরীকে সম্মাননা পদক দেওয়া হয়। গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য দুই শিক্ষককে উপাচার্য পদক এবং খেলাধূলায় বিশেষ কৃতিত্বের জন্য শিক্ষার্থী দেওয়ান তানভীর চৌধুরী ও শ্রাবণী হালদারকে 'ব্লু' প্রদান করা হয়। দুই দশক পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.