ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজভাঙা ও শিল্প-কারখানায় ব্যবহৃত পদার্থ পুনর্ব্যবহারের উপযোগী করাকে (রিসাইক্লিং) শিল্প হিসাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সেইসঙ্গে জাহাজভাঙা ও রিসাইক্লিংকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে জাহাজ ভাঙা ও রিসাইক্লিং সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এনব সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে গত বছরের শুরুতে চট্টগ্রামে আইইবি'র ৫১ তম জাতীয় কনভেনশনে জাহাজভাঙা শিল্প সম্পর্কে নীতিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে আজাদ বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী যে এলাকায় শিল্পটি স্থাপিত হবে সেখানকার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক থাকতে সংশ্লি
bdnews24