২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইন যাওয়া হলো না আল আমিনের

বাহরাইনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পথেই এক সড়ক প্রাণ হারিয়েছেন মুন্সীগঞ্জের আল আমিন নামে এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পথেই এক সড়ক প্রাণ হারিয়েছেন মুন্সীগঞ্জের আল আমিন নামে এক যুবক। রোববার ভোর ৫টার দিকে লৌহজং-মুক্তারপুর-ঢাকা সড়কের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মোড়ে দুর্ঘটনায় তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। নিহত আল আমিন (২৫) লৌহজংয়ের পশ্চিম নওপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বাহরাইন যাওয়ার উদ্দেশ্যে রোববার সকাল ৮টায় আল আমিনের বিমানে উড়ার কথা ছিলো। বিমান বন্দরের উদ্দেশ্যে নওপাড়া থেকে অটো রিকশায় করে যাওয়ার পথে সোনারং মোড়ে এটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনায় ঘটনাস্থলেই আল আমিন মারা যায় বলে পুলিশ কর্মকর্তা বিল্লাল জানান। আল আমিনের দুই সঙ্গী এবং চালকও দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৪৫ ঘ.