২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক প্রতিবন্ধীর হামলায় প্রতিবেশীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক প্রতিবন্ধীর ধারালো অস্ত্রের আঘাতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আহত হন নিজের স্ত্রীসহ দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

পটুয়াখালী, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক প্রতিবন্ধীর ধারালো অস্ত্রের আঘাতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আহত হন নিজের স্ত্রীসহ দু'জন। শনিবার দুপুর ২টার দিকে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনায় নিহত হন মাহাতাব উদ্দিন রশু তালুকদার (৬০)। আহত শাহিনুর বেগম (৩৫) ও অজ্ঞাত এক ফেরিওয়ালাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. ইসাহাক আলী বলেন, মানসিক ভারসম্যহীন রহিম মোল্লা (৪০) খাবার নিয়ে প্রতিদিনই স্ত্রী শাহিনুর বেগমের সঙ্গে ঝগড়া করেন। সকালে এমনই ঝগড়ার এক পর্যায়ে তিনি একটি কাঁচি নিয়ে শাহিনুর বেগমকে আঘাত করেন। ওই সময় বাড়ির লোকজন বাধা দিলে রহিম রাস্তায় গিয়ে এক ফেরিওয়ালাকে জখম করেন। ওখান থেকে ছুটে প্রতিবেশী মাহাতাব উদ্দিনের ঘরে ঢুকে মাহাতাবের বুকে ও পেটে কাঁচি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা রহিম মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.