২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় চার্চের দুই যাজক আহত

বরিশাল-পটুয়াখালী সড়কে মোটরসাইকেল ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে বরিশাল ও গৌরনদী ক্যাথলিক চার্চের দুই যাজক প্রধান গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 07:01 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

বরিশাল, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-পটুয়াখালী সড়কে মোটরসাইকেল ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে বরিশাল ও গৌরনদী ক্যাথলিক চার্চের দুই যাজক প্রধান গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় সড়কের ভরপাশা এলাকায় এ দুর্ঘটনায় আহতরা হলেন- বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাজ বাড়ৈ (৪৫) ও গৌরনদীর ফাদার লাজারুজ গোমেজ (৫০)। তাদের প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা পাঠানো হয়েছে। বরিশাল ক্যাথলিক চার্চের জুয়েল সরকার বলেন, এই দুই যাজক প্রধান সন্ধ্যায় মোটরসাইকেলে কুয়াকাটা থেকে বরিশাল আসছিলেন। ভরপাশা এলে বিপরীতমুখী একটি টেম্পুর সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.