২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাখাই ভাইস চেয়ারম্যান হামলায় আহত

হবিগঞ্জের লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান এসআর তালুকদার শাহনুর শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান এসআর তালুকদার শাহনুর শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ৫/৬ জন তরুণ বামৈ ইউনিয়ন পরিষদের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। লাখাই থানার ওসি নিজাম উদ্দিন বলেন, পূর্ব শত্র"তার জেরে তার উপর হামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.