২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমন

ঢাকার সাভারের একটি মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমন ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

সাভার, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারের একটি মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমন ধরা পড়েছে। শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাশন এলাকার ঘাষমহলের সুরেশস্বরী এগ্রো মহল নামের খামারটিতে বার্ড ফ্লু সংক্রমনের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগার (সিডিআইএল)। শনিবার সকালে ওই খামারের ১৭৮৪টি মুরগি নিধন করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান। সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে এই খামারের মুরগি মারা যাচ্ছে। বার্ড ফ্লু সন্দেহে কিছু নমুনা শুক্রবার সকালে সিডিআইএল-এ পাঠানো হয়। সেখানে পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমনের বিষয়টি ধরা পড়ে। সন্ধ্যায় ফ্যাক্স করে বিষয়টি তাদের জানানো হয়। একইসঙ্গে খামারের সব মুরগি নিধন করে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। ফরহাদুল জানান, জনবল কম থাকায় তারা রাতে নিধন কাজ করতে পারছেন না। শনিবার সকালে মুরগিগুলো নিধন করা হবে। এদিকে খামার মালিক মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৬ ফেব্র"য়ারি প্রথম তার খামারে একসঙ্গে চারটি মুরগি মারা যায়। এভাবে প্রতিরাতেই মুরগি মারা যেতে থাকলে তিনি বিষয়টি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়কে জানান। তারা মুরগীগুলোকে টিকা দেয়। এরপরও মুরগি মারা যেতে থাকে। শুক্রবার একসঙ্গে ১৫৩টি মুরগি মারা যায়। বার্ড ফ্লু সংক্রমনের কারণে তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন মমিনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.