রংপুর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বিরোধীদল বিএনপি ও মহাজোটের শরিক জাতীয় পার্টির দাবি নাকচ করে দিয়েছেন পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।"
শুক্রবার রংপুর পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পর আইজি সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকা মহানগরীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর অপরাধের কথা জানিয়ে হাসান মাহমুদ বলেন, পুলিশের কার্যকর পদক্ষেপের কারণে অপরাধীদের গ্রেপ্তার ও রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
স
bdnews24