ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তোপখানা রোডে শল্য চিকিৎসার যন্ত্রাংশ বিক্রির এক দোকানে আগুন লেগেছে।
আগুনে ওই দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দমকল বাহিনী জানায়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ১৫/২ তোপখানা রোডের বিএমএ ভবনের নিচ তলায় খাজা ট্রেডিংয়ে বৈদ্যুতিক গোলযোগ কারণে আগুন লাগে।
দমকল বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফরহাদুজ্জামান।
এছাড়া বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ২৩৬/সি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লালবাগ কেমিক্যালের নারকেলের ছোবা ও চটের ব্যাগে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দমকল বাহিনী জানায় যায়।
দমকল বাহিনীর তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১২৬ ঘ.
bdnews24