২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত নববধূ উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরণের কয়েকঘণ্টা পরই মাদারীপুরের এক নববধূকে পুলিশ উদ্ধার করেছে ফরিদপুর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের কয়েকঘণ্টা পরই মাদারীপুরের এক নববধূকে পুলিশ উদ্ধার করেছে ফরিদপুর থেকে। এ সময় অপহরণের অভিযোগে উজ্জ্বল মৃধা নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার মেয়েটির বিয়ে হয়। মঙ্গলবার রাতে শহরের শকুনি এলাকায় তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়। বুধবার সকালে পুলিশ তাকে উদ্ধার করে। মেয়েটির মা সাংবাদিকদের বলেন, বখাটে উজ্জ্বল প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করত। এ কারণে তার কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। সোমবার চরমুগরিয়া এলাকায় এক ইংল্যান্ড প্রবাসীর সঙ্গে তার বিয়ে দেন। মঙ্গলবার শকুনি এলাকায় মেয়ের বাড়ি থেকে উজ্জ্বলের নেতৃত্বে ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী দরজা ভেঙ্গে তার মেয়েকে নিয়ে যায়। মাদারীপুর থানার ওসি মো. কায়ূম আলী সরদার বলেন, মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে বুধবার সকালে পুলিশ ফরিদপুর থেকে অক্ষত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বখাটে উজ্জ্বলকেও গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.