জামালপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের ইচ্ছায় বিয়ে করায় জামালপুরে মেয়ের বাবা ছেলের বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার বৈঠামারী গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত হন মোতালেব হোসেন।
বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বৈঠামারী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. রাজুর মেয়ে রিতা (১৮) এবং একই এলাকার মোতালেব হোসেনের ছেলে লিমন (২৪) নিজেদের ইচ্ছায় বিয়ে করেন।
মঙ্গলবার তারা বাড়ি থেকে চলে যান। এই ঘটনায় ক্ষুব্ধ রাজু বুধবার সন্ধ্যায় মোতালেবকে পিটিয়ে হত্যা করেন।
সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল গেছেন। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24