কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের এক সপ্তাহ পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার মোকারমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে আলিফ (৪) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
গত বুধবার (২ ফেব্র"য়ারি) দুপুরে রামকৃষ্ণপুর গ্রামের বাড়ি থেকে আলিফ নিখোঁজ হয়েছিল। তার আটদিন পর বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পিছন থেকে আলিফের লাশ পাওয়া যায়।
ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন বলেন, আলিফ নিখোঁজ হওয়ার পর এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে তার পরিবারের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপন দাবি করে।
পরদিন আলিফের বাবা সালেহ আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা আলিফকে হত্যা করেছে বলেছে বলে ধারণা করা হচ্ছে।
আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24