২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে বইয়ের দোকান জমজমাট ছিল বেশি

'সব বই ৫০ টাকা, আসেন ভাইবোনেরা নিয়া যান পছন্দ মত বই।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সব বই ৫০ টাকা, আসেন ভাইবোনেরা নিয়া যান পছন্দ মত বই।' বাংলা একাডেমীর বইমেলা প্রাঙ্গনের বাইরে ফুটপাতে বসা বই বিক্রেতাদের এমন হাঁকডাক শুনে থমকে দাড়ান অনেক দর্শনার্থীই। বুধবার বইমেলার নবম দিনে ফুটপাতে বইয়ের দোকানগুলোই জমজমাট ছিল বেশি। মেলার মূল প্রাঙ্গনে জাঁকজমক স্টল আর প্যাভিলিয়নে দর্শনার্থী ছিল গড়পড়তা। যতই দিন যাচ্ছে মেলায় দর্শনার্থীদের ভীড় বেড়েই চলেছে। বাড়ছে বিক্রিও। বুধবার বই মেলায় এমনই তথ্য জানালেন বিক্রেতারা। এদিন আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধকার অসীম সাহার 'রবীন্দ্রনাথের রোমান্টিকতা ও আধুনিক কবিতার দ্বন্দ্ব' গ্রন্থের উপর বক্তব্য রাখেন সিদ্দিকা মাহমুদা, আব্দুস সেলিম ও আহমেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়াৎ মামুদ। বুধবার বইমেলার নতুন বই এসেছে ১২৫টি। মোড়ক উম্মোচিত হয়েছে ৯টি বইয়ের। নয়দিনে বইমেলায় সর্বমোট নতুন বই এসেছে ৭৪২টি। বুধবার প্রকাশিত নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১০টি,উপন্যাস ২৩টি,প্রবন্ধ ১১টি, কবিতা ২৫টি, গবেষণা ৫টি, ছড়া ৮টি, শিশু সাহিত্য ৪টি, জীবনী/স্মৃতিচারণ ৫টি, ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ ৯টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধা ৬টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ১টি ও অন্যান্য ১০টি। এছাড়া নয়দিনে প্রকাশিত নতুন বইয়ের মধ্যে গল্প ৯০টি, উপন্যাস ১৩৯টি, প্রবন্ধ ৭৭টি, কবিতা ১৩৫টি, গবেষণা ২৩টি, ছড়া ৩০টি, শিশু সাহিত্য ২৬টি, জীবনী/স্মৃতিচারণ ৩১টি, ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ ২৯টি, নাটক ৫টি, বিজ্ঞান ১৯টি, ভ্রমণ ২০টি, ইতিহাস ২টি, রাজনীতি ১২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১১টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ৭টি, অভিধান ২, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ১৯টি, অন্যান্য ৫৩টি বই রয়েছে। মোড়ক উম্মোচন ও সাহিত্যিক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও অটোগ্রাফ মজলিসে লেখক-বইপ্রেমীদের আড্ডায় আড্ডায় বুধবারও জমে ছিল বইমেলা। মেলা প্রাঙ্গণে এদিন মোড়ক উম্মোচন ও লেখক আড্ডায় যোগ দিয়েছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, নাট্যজন সৈয়দ হাসান ইমাম, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, গবেষক ড. রেজাউর রহমান, মুনির হাসান, কবি আবু বকর সিদ্দিক, বিশিষ্টজন খন্দকার ওয়াহিদুজ্জামান শিপার, পীরজাদা শহীদুল হারুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/২২০৭ ঘ.