২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি তৈরি: মিতসুবিশি ও প্রগতির সমঝোতা স্মারক

বাংলাদেশে সেডান গাড়ি তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাষ্ট্রায়ত্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের সঙ্গে এক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে জাপানি কোম্পানি মিতসুবিশি মটরস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সেডান গাড়ি তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাষ্ট্রায়ত্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের সঙ্গে এক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে জাপানি কোম্পানি মিতসুবিশি মটরস। এ উপলক্ষে বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিতসুবিশি মটরস এর গ্লোবাল প্রেসিডেন্ট ওসামু মাসুকো সংবাদ সম্মেলনে বলেন, তার প্রতিষ্ঠান গাড়ি তৈরিতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে দেবে। তবে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানান তিনি। মিতসুবিশির নিরীক্ষক ইওকিও ওকামোতো বলেন, "বাংলাদেশ খুবই সম্ভাবনাময় দেশ।" "এর বিশাল জনগোষ্ঠী রয়েছে। আমাদের ধারণা এখানে গাড়ির বাজার আরো বড় হবে," বলেন তিনি। র‌্যাংগস এর ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, "দেশের শুল্ক কাঠামো গাড়ি প্রস্তুতের জন্য সহায়ক নয়। গাড়ি আমদানি না করে স্থানীয়ভাবে তৈরির জন্য সরকারের প্রণোদনা দেওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/কেএমএস/জেকে/২১৫১ ঘ.