নরসিংদী, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না দেওয়ায় নরসিংদীতে সোমবার গভীর রাতে এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার কোতয়ালীরচর গ্রামে নিহত গৃহবধূ হলেন সালমা বেগম (২০)।
এ ঘটনায় পুলিশ সালমার স্বামী ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে।
নরসিংদী সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোল্লা টুটুল বলেন, উপজেলার মাটিয়ালকান্দি গ্রামের সালমার সঙ্গে পাঁচ বছর আগে খিলগাঁও গ্রামের ফিরোজ মিয়ার বিয়ে হয়।
তিন মাস আগে ফিরোজ স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলে। বারবার চাপ দিলেও সালাম টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করে।
সোমবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে সালমাকে হত্যা করে ফিরোজ।
মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাই শাহ আলম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24