২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ছাত্র নিহত

কুমিল্লায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নিহত ও ১৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

কুমিল্লা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নিহত ও ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাহমিন সাজিদ ও মাসুম বিল্লাহ। আহতদের মধ্যে আটজনকে কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তারা জানান, এক সহপাঠীর বাবার লাশ দাফনের জন্য তারা ফেনী যাচ্ছিলেন। কুমিল্লা মহাসড়ক পুলিশের আমতলী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা পরিবহনের যাত্রীবাহী বাসটি চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছিল এবং ছাত্রবাহী মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ফেনী যাচ্ছিল। নিহত মাসুম বিল্লাহর বাড়ি চৌদ্দগ্রামের কোমাড়ডোগায় এবং অপরজনের ঠিকানা জানা যায়নি বলে জানান জাহাঙ্গীর আলম। বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২২১ঘ.