ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠনের প্রায় সাত বছর পর এই এলিট বাহিনীর শুধুমাত্র একটি ব্যাটালিয়ন নিজস্ব ভবন পেল।
নতুন এ ভবনে তারা উঠতে যাচ্ছে মঙ্গলবার।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নারায়নগঞ্জের আদমজীতে র্যাব-১১ ব্যাটালিয়নের জন্য ৭ একর জায়গায় নির্মিত এই নতুন ভবনের উদ্বোধন করবেন।
২০০৪ সালের মার্চে র্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ পর্যন্ত র্যাবের সদরদপ্তর, ১২টি ব্যাটালিয়ন কার্যালয় ছাড়াও প্রতিটি ব্যাটালিয়নের অধীন ক্যাম্প রয়েছে। এগুলো সব মিলে মোট ৪৪টি রয়েছে বলে র্যাবের দায়িত্বশীল এক কমকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এর কোনটি সরকারি, আধাসরকারি, বেসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে বা জায়গায় করা হয়।
র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিভিল এভিয়েশনের জায়গায় নির্মিত র্যাবের সদরদপ্তরসহ প্রতিটি ব্যাটালিয়ন এবং ক্যাম্পের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে র্যাব ভাড়া পরিশোধ করে থাকে।
তিনি জানান, র্যাব-১১ এর জন্য সরকার কর্তৃক জায়গা বরাদ্দ দেওয়ার পর ২০০৬ সালে নির্মাণকাজ শুরু হয়। এরকম আরো ৬টি ব্যাটালিয়নের জন্য সরকারের বরাদ্দ করা জায়গায় ভবন নির্মাণের কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২০০ ঘ.
bdnews24