ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরস্বতী পূজা উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন ছুটি থাকবে।
সুপ্রিম কোর্টে এবার পূজার মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়, আইনজীবী সমিতির মিলনায়তনে। চলবে বেলা ২টা পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্য বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের আমন্ত্রণ করা হয়েছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/কেএমএস/২০২৮ ঘ.
bdnews24