২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও বোমাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে অস্ত্র ও বোমাসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে অস্ত্র ও বোমাসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে আলী শাহ পাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ সোমবার বিকেলে মামলা করেছে। গ্রেপ্তার মিরাজ আকন (২৪) শহরের বন্দরটিলা আলী শাহ পাড়ার বাসিন্দা। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর অঞ্চল) মোহাম্মদ হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তিন ছিনতাইকারী একটি সিএনজি অটো রিকশায় বন্দর নেভি হাসপাতালের সামনে দিয়ে আলী শাহ পাড়া যাচ্ছিলো। পুলিশ তল্লাশি করার জন্য অটোরিকশাটি থামায়। এসময় অটোরিকশা চালক ও অন্য দুজন পালিয়ে যায়। পুলিশ মিরাজকে একটি ব্যাগসহ আটক করে। তার কাছ থেকে বারোটি বোমা, একটি দেশি এলজি, সাত রাউন্ড কার্তুজ ও একটি ধামা উদ্ধার করা হয়। মিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, নগরীর আগ্রাবাদ এলাকায় একটি ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে তারা ফিরে আসছিল। মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারী বিপ্লব, ইয়াকুব ও সিএনজি অটো রিকশা চালক ছগিরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। মোহাম্মদ হাছান জানান, তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কয়েকটি ছিনতাইয়ের মামলা রয়েছে। মিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৯৩৩ ঘ.