শরীয়তপুর, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে ময়নাতদন্ত করতে শরীয়তপুরের হেনা আক্তারের লাশ কবর থেকে তোলা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে তার লাশ কবর থেকে তুলে সরাসরি ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. আসলাম উদ্দিন।
হেনা আক্তারের লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত করতে সোমবারই নির্দেশ দেয় হাইকোর্ট।
এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিতে শরীয়তপুরের জেলা প্রশাসক এবং সিভিল সার্জনকে বলা হয়।
বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী এবং শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আদেশটি যথাসম্ভব দ্রুত জেলা প্রশাসক এবং সিভিল সার্জনকে পৌঁছাতে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের সংশি
bdnews24