ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) শাখায় আরো দুইজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার তাদের প্রসিকিউশন শাখায় যুক্ত করতে আইন মন্ত্রণালয় থেকে একটি চিঠি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পৌঁছায়।
নিয়োগপ্রাপ্তরা হলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল নুরজাহান মুক্তা ও ফজিলাতুন্নেসা বাপ্পী। বর্তমানে তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত।
সমপদের আইনজীবী হিসাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীর সংখ্যা ১০-এ দাঁড়ালো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮০১ ঘ.
bdnews24